শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকেরগঞ্জ পৌরসভার সফল কাউন্সিলয়ের পিছু নিয়েছে কুচক্রিমহল

বাকেরগঞ্জ পৌরসভার সফল কাউন্সিলয়ের পিছু নিয়েছে কুচক্রিমহল

জিয়াউল হক আকন ॥ বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আকন বাড়ির কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম আকন, সাবেক কাউন্সিলর, শাহজাহান আকন এর বড় ছেলে তিনি, তার বাবা শাহজাহান আকন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন অত্যন্ত সুনামের সাথে।

পাঁচ বছর দায়িত্বে থেকে এলাকায় সাধারণ মানুষের মন জয় করেন শাহজাহান আকন, পরে তিনি পারিবারিক কর্মব্যস্ততার কারনে পৌর নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে এলাকার ঘোষণা দেন।

সকলের প্রিয় এই মানুষটিকে এলাকায় জনগণের সেবক হিসেবে দেখতে চেয়ে অনুরোধ করেন এলাকাবাসী।

তিনি তখন সকলের উপস্থিতিতে ২০১১ সালে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে তার বড় ছেলে নজরুল ইসলামকে তুলে দেন সকলের কাছে।ধর্ম ভিরু এই নেতা প্রায় সকল শ্রেণি পেশার মানুষের নয়ন মনি-বিশেষনে অভিসিক্ত,

পিতার ন্যায় নীতি ও অসহায় মেহনতি মানুষের বন্ধু মোঃ নজরুল ইসলাম আকন বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তিনি মানুষের দু:খ দুর্দশায় নিজেকে সর্বদা ব্যস্ত রাখতেন। বিবেকের ব্যাকুলতায় যখন যেভাবে পারতেন অসহায়দের পাশে দাড়িয়ে বাড়িয়ে দিতেন সহয়তার কোমল দু’হাত। মানুষের দু:খ-দুর্দশা লাঘবের অক্রিতিম বিবেক বোধ মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধের গভিরতার টানে তিনি নিজেকে জড়িয়েছেন বাকেরগঞ্জ সরকারি কলেজের ছাত্র রাজনীতিতে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতি মিশে আছে তার হৃদয়ে।

তিনি ২০১১ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। পৌরসভার দায়িত্ব গ্রহনের পর থেকেই শাসন শোষনের বৈসম্যের অবসান ঘটিয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত পৌরসভা গড়ায় মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন,মেয়র লোকমান হোসেন ডাকুয়া আস্থাভাজন কাউন্সিলর নজরুল ইসলামকে পৌর সার্ভেয়ার এর দায়িত্ব দেয়া হয়। অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক সকল কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা থাকায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত মেয়র লোকমান হোসেন ডাকুয়া নেতৃত্বে ও নির্দেশনায় দলীয় সকল কার্যক্রম এর পাশাপাশি পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকায় দেখা যায় কাউন্সিলর নজরুল ইসলাম অাকনকে।

মানবসেবার পাশাপাশি পৌরসভার ৯ নং ওয়ার্ড জুড়েই তৈরী হয়েছে কাউন্সিলর নজরুল ইসলাম আকনের রাজনৈতিক জনপ্রিয়তার শক্তবলায়। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত অনুসারী এবং নেতা কর্মী এলাকাবাসীর সুখ দুঃখের খবর নেন তিনি।

অনেক বাধা-বিপত্তি এসেছে; কিন্তু নিজে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যূত হননি। এগিয়ে চলছেন সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে। আর তার কর্মের ফলও তিনি পেয়েছেন প্রিয় সংগঠন থেকে। রাজনৈতিক অঙ্গনে কাজ করতে গিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের যেমন অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, তেমনি তিনি প্রিয় ৯ নং ওয়ার্ডবাসীর স্নেহ-ভালোবাসা পেয়ে ধন্য হচ্ছেন। তাদের প্রেরণায়ই তিনি এগিয়ে চলছেন নিরন্তর। প্রচেষ্টা চালাচ্ছেন এলাকাবাসীর সেবা করার। ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় মেয়র লোকমান হোসেন ডাকুয়া নেতৃত্বে সরকারের দেয়া বিভিন্ন কর্মসূচি বিশেষ ওএমএস,ত্রান, কার্ডের মাধ্যমে চাউল, প্রধানমন্ত্রীর দেয়া উপহার সহ বিভিন্ন কার্যক্রম সুনামের সহিত করে যাচ্ছেন।

এই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অনেক পরিবারের মাঝে নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতাও করে যাচ্ছেন।

৯ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য আলমগির হোসেন জাহাঙ্গির জোমাদ্দার সাংবাদিকদের
জানান, শুধু এই করোনা ভাইরাসের মহামারীতেই নয়, সবসময় ওয়ার্ডের কমিশনার হিসেবে সকলের সুখ দুঃখে পাশে থাকেন নজরুল ইসলাম আকন।
সকলের প্রিয় এই মানুষটি কারো অসুস্থতার খবর পেলে গভীর রাতে ছুটে আসেন, ওয়ার্ডে কোন মানুষ মাড়া গেলে তাকে দাফন দেয়া সহ শোকাহত পরিবারের পাশে থাকেন তিনি,
এলাকায় কোন পারিবারিক কিংবা জমিজমা সংক্রান্ত ঝামেলা দেখা দিলে অত্যন্ত বিনয়ের সাথে মীমাংসা করেন যা এক প্রশংসনীয় ভুমিকা।
এলাকায় মাদক, সন্ত্রাসী, চুরি, ডাকাতি সহ অমানবিক কর্মকাণ্ড আজ নেই বললেই চলে।

সম্প্রেতিক একটি বিষয় নিয়ে কাউন্সিলর নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, হঠাৎ করে একটি কুচক্রী মহল স্বাধীনতাবিরোধী একটি চক্র তাকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।

এ বিষয়ে কাউন্সিলর নজরুল ইসলাম আকন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সাথে আগামীকাল পৌর কার্যালয়ে আলোচনা করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

তিনি ওয়ার্ড বাসির উদ্দেশ্যে বলেন,আইনবিরোধী কার্যক্রম, মারামারি-হানাহানি, গুজব ছড়াতে একটি কুচক্রী মহল এলাকায় ষড়যন্ত্রের জাল বিস্তার করছে এ বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান। সবাই এখন সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস করছি। গভীর রাতেও মানুষ চলাচল করতে পারে নির্বিঘ্নে। ৯ নং ওয়ার্ড বাসীর যথাযথ নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়ার্ডের প্রতিটি নাগরিক সেবা দ্রততার সাথে দেয়ার চেষ্টা করে যাচ্ছি, তবে সুশৃঙ্খল ও সুন্দরভাবে তা গ্রহণের জন্য সবার প্রতি আমার আহবান ও সবাই সবসময় সহযোগিতা করবেন যাতে আমি সারাজীবন আপনাদের পাশে থেকে মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে পৌরসভার উন্নয়ন মূলক প্রতিটি কাজ ৯ নং ওয়ার্ডের মানুষের মাঝে এনে দিতে পারি।

করোনা মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন ও সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে সকলকে অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯