মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু! নতুন শনাক্ত ২৬৯৫

২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু! নতুন শনাক্ত ২৬৯৫

নিউজ ডেস্ক ॥ দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে। একইসঙ্গে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। বুধবার (০৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ১০৩টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে এক জন, রংপুর বিভাগে দুই জন রয়েছেন।

৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী নয় জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন পাঁচ জন ও হাসপাতালে মৃত অবস্থায় এক জনকে নেওয়া হয়েছে ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৯৫ জন। মোট আইসোলেশনে আছেন ছয় হাজার ৪৯৮ জন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯