শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টা, থানায় মামলা করেও বিপাকে মুক্তিযোদ্ধার পরিবার

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টা, থানায় মামলা করেও বিপাকে মুক্তিযোদ্ধার পরিবার

নিউজ ডেস্ক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ভাড়াটে মাস্তান দিয়ে রাতের আধারে মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা করেও বিপাকে পরেছে মুক্তিযোদ্ধা পরিবার। প্রতিপক্ষ ও ভাড়াটে মাস্তানদের গ্রেফতার না করায় হামলা ও মামলার ভয়ে আতঙ্কে রয়েছে মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন। উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর পিতার ক্রয়কৃত ২২ শতাংশ ও মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৪ শতাংশ মোট ৫৬ শতাংশ জমি যা বিএস জরিপে চুড়ান্ত ভাবে মুক্তিযোদ্ধা পরিবারের নামে রেকর্ড হয়। ওই জমিতে এলাকার মৃত সুলতান খলিফার ছেলে ইসমাইল খলিফার নেতৃত্বে ১০-১৫জনের একটি দল ভাড়াটে মাস্তানসহ দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের ওই জমি ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে।

এসময় মুক্তিযোদ্ধা পরিবারের রফিক, নাজমুল, ইসমাইল বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে গুরুতর আহত করে ওই মাস্তানরা। ওই দিনই মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ইসমাইল খলিফা সাংবাদিকদের জানান, আমার পিতার ক্রয় সূত্রে আমরা ওই সম্পত্তির দাবীদার। বিরোধিয় ওই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯