শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
চঞ্চল সাহা ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক ডিলার ও তার সহযোগীর নামে দুদক আইন ১৯৪৭ এর ৫(গ) তৎসহ পেনাল কোড’র ৪২০/৪০৯/১১৪ ধারায় অভিযোগ দায়ের করেছে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরের খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা বাদী হয়ে ৩১মে শেষ বিকেলে কলাপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, ৩১মে সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৫৮ কেজি চাল বস্তা পরিবর্তন করে পাচারের সময় ¯’ানীয়দের হাতে আটক হয় এক ডিলার মীর মাসুদ রানা ও তার সহযোগী লাল মিয়া মাঝি। পরবর্তীতে ¯’ানীয়দের সংবাদের ভিত্তিতে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর ও কলাপাড়া থানা পুলিশ ঘটনা¯’ল থেকে উল্লিখিত পরিমান চাল সহ ৫০ কেজি ধারন ক্ষমতার ২৪টি পাটের খালি বস্তা ও ৩০ কেজি ধারন ক্ষমতার ৯টি পাটের খালি বস্তা জব্দ করে। এসময় আটককৃত ডিলার ও তার সহযোগী সুকৌশলে পালিয়ে যায় বলে খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
তবে এনিয়ে অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মীর মাসুদ রানা’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগ পেয়ে এটিকে থানায় সাধারন ডায়েরী হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য দুদক, পটুয়াখালী বরাবরে প্রেরন করা হয়েছে।