শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে মামাত ভাইর পা কেটে নিলো ফুপাত ভাই

নাটোরে মামাত ভাইর পা কেটে নিলো ফুপাত ভাই

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাত ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুপাত ভাই ও তার সহযোগিরা। শনিবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার খুবজীপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ঘটনার পর থেকে ফুফাত ভাই বাবু মন্ডল ও তার সহেযাগীরা পলাতক রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে পার্শবর্তী যোগেন্দ্রনগর গ্রামের ফুফাত ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রোববার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগিরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে মিঠু মন্ডলের বাম পা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগিরা পালিয়ে যায়।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহত মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগিরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯