মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক সচিব বজলুল করিমের মৃত্যু করোনায়

সাবেক সচিব বজলুল করিমের মৃত্যু করোনায়

নিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাবেক সচিব বজলুল করিম চৌধুরী মারা গেছেন। রোববার (৩১ মে) দুপুরে তিনি মারা যান বলে অনুসন্ধান ২৪কে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘তিনি (বজলুল করিম চৌধুরী) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বেলা ১২টার দিকে মারা গেছেন।’ বজলুল করিমের পরিচিত একজন কর্মকর্তা জানান, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন ধরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শেষের দিকে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

বজলুল করিম চৌধুরী ২০১৮ সালের ১৬ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগের দিন (১৫ এপ্রিল) এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করা হয়।

বিসিএস সপ্তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বজলুল করিম চৌধুরী চাকরি জীবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯