শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়ায় আরো দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে তাদের নমুনা রিপোর্ট পজেটিভ নিশ্চিত করে তাদের বাড়ী সহ আশে পাশের অন্ততঃ ৬টি বাড়ী লগডাউন করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকার অধিবাসী। অপরজন উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের বাসিন্দা। এরা দু’জনেই গৃহবধূ । গত ২৪ মে এদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এনিয়ে এ উপজেলায় চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, আক্রান্তদের বাড়ী লগডাউন করা হয়েছে । তাদের সংস্পশে যারা এসেছে তাদের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হবে।