শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমনিরহাটের পাটগ্রামের সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগে উঠেছে

লালমনিরহাটের পাটগ্রামের সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগে উঠেছে

নিউজ ডেস্ক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামে বাউড়া ইউপির সাবেক সদস্য বিপিন চন্দ্র রায়কে মারধরের অভিযোগ উঠেছে।

গত ২৭ মে ইউপির নবিনগর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বিপিন চন্দ্র বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে পুরো বিষয়টি তদন্ত করছেন। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্তের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

বিপিন চন্দ্র রায় বলেন, আমার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তারে জড়িয়ে ভেঙে পড়ার উপক্রম একটি মরা গাছ। ২৬ মে এলাকার চাটি মামুদের পুত্র সফিয়ার রহমানকে ওই মরা গাছের পাশ দিয়ে যেতে নিষেধ করলে এ নিয়ে বাক বিতণ্ডা হয়। এর জেরে ২৭ মে সফিয়ারসহ কয়েকজন আমার উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত সফিয়ার রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ওই সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, সাবেক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯