শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাশিমপুর কারাগারে অসুস্থ কয়েদিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

কাশিমপুর কারাগারে অসুস্থ কয়েদিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

নিউজ ডেস্ক ॥ গাজীপুরের কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সুলতান খাঁ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি। শুক্রবার রাতে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন।

সুলতান খাঁ ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে। সে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দী ছিল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি ২০০৪ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী। তার কয়েদি নম্বর ১৫৯৭/এ।

তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে দ্রুত তাকে টঙ্গী সরকারি শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সুলতান খাঁ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুলতান খাঁর মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯