শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজন নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার (২৯ মে) দিনগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন থাকার পর তার মৃত্যু হয়। রাজন সোনারগাঁও উপজেলার আমগাঁও এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে।

নিহত রাজনের মামা আলতাফ কাজী জানান, উপজেলার কাজীপাড়া এলাকায় মামার বাড়িতে থাকতো রাজন। সে রূপসী এলাকায় একটি সমবায় সমিতি পরিচালনা করতো। এ কারণে রূপসীর বিভিন্ন এলাকায় তার কিছু সমিতির গ্রাহক ছিল। কলাবাগান এলাকার একটি সংঘবদ্ধ মাদকব্যবসায়ী চক্র পেশা গোপন করে তার কাছ ঋণ নেয় বলে জানা যায়।

এ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে চক্রটির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গত ১৩ মে সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোনের মাধ্যমে তাকে ডেকে নিয়ে ওই চক্রটি গলাকেটে হত্যার চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ এইড হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে রাজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯