শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় গুদাম কর্মকর্তা গ্রেপ্তার!

বগুড়ায় গুদাম কর্মকর্তা গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়ার গাবতলী উপজেলায় খাদ্যগুদাম থেকে চাল পাচারের সময় গুদাম কর্মকর্তা গাজি শফিকুল ইসলাম, নিরাপত্তাকর্মী ছাদেকুল ইসলাম ও চাল ব্যবসায়ী আমজাদ হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা হয়েছে ট্রাকসহ ১৫ টন চাল।

জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাকটি গুদামের ভেতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করায় স্থানীয় লোকজন সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন।

এ সময় খাদ্য কর্মকর্তা গাজি শফিকুল ইসলাম ১৫ টন চালের একটি ডেলিভেরী অর্ডার (ডিও) পুলিশকে দেখায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খাদ্যগুদাম কর্মকর্তা গাজী শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন শাহীনকে থানায় নিয়ে যান।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, আমজাদ হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজী শফিকুল ইসলাম ও গুদামের নিরাপত্তাকর্মী ছাদেকুল ইসলাম সরকারি চাকরিজীবী হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯