শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে রোকসান হক নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ রোকসান হক কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রোকসান হক গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, নদীতে ডুবুরি তাকে খোঁজার জন্য চেষ্টা করছে। আশা করছি উদ্ধার কাজ সম্পন্ন হবে।