শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লায় দুর্বৃত্তরদের ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লায় দুর্বৃত্তরদের ছুরিকাঘাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক ॥ কুমিল্লায় জনি নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। সে তার পরিবারের সঙ্গে শাকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানায়, বুধবার বিকেলে নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯