শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুড়িগ্রামে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু! বিয়েবাড়ি থেকে ফেরার পথে

কুড়িগ্রামে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু! বিয়েবাড়ি থেকে ফেরার পথে

নিউজ ডেস্ক ॥ কুড়িগ্রামের উলিপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুরের ডুবুরি দল।

মৃতরা হলেন- উপজেলার দূর্গাপুর ইউপির যমুনা রায়পাড়া গ্রামের কনের বাবা নুরু, কেরামত উল্লার ছেলে নুর ইসলাম, তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম ও কামরুজ্জামান।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নাজমুল হাসান জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে। এ জন্য উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউপির ধরলা নদীতে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পরদিন যমুনা রায়পাড়া গ্রামের নুরুর মেয়ে নাজমা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউপির ধরলা নদী বিচ্ছিন্ন দেলদারগঞ্জ পূর্ব সাতভিটা নামার চর এলাকার আব্দুল হাই-এর ছেলে আলমগীর হোসেনের বিয়ে হয়। গতকাল বুধবার দুপুরে বউভাতের দাওয়াত খেতে প্রায় ৫০ লোক নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যান নুরু।

কিন্তু দাওয়াত খেয়ে ফেরার পথে বিকেল ৪টার দিকে ধরলা নদীতে ঝড়-বৃষ্টি শুরু হলে লোকজন পলিথিন মাথার উপর দেয়ার সময় নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা অন্য লোকজন সাঁতার দিয়ে কিনারায় আসলেও কনের বাবা নুরুসহ চারজন নিখোঁজ হন। বৃহস্পতিবার ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুরের ডুবুরি দল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯