শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় নেগেটিভ ম্যাজিস্ট্রেটের করোনা নমুনা, ঢাকায় পজিটিভ!

খুলনায় নেগেটিভ ম্যাজিস্ট্রেটের করোনা নমুনা, ঢাকায় পজিটিভ!

নিজস্ব প্রতিবেদক ॥ খুলনা জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বাসক (মিডিয়া সেল) জানান, খুলনা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এক সপ্তাহ আগে সামান্য করোনার উপসর্গ দেখা দিয়েছিল। তখন খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

পরবর্তীতে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে তার করোনা শনাক্ত হয়েছে। তিনি এখন সুস্থ আছেন এবং ঢাকায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হবে।

এর আগেও খুমেক ল্যাবের নমুনার ফলাফল নেগেটিভ ধরা পড়ার পর রোগীরা ঢাকার পরীক্ষা করিয়ে ফলাফল পজিটিভ পেয়েছেন।

সর্বশেষ বুধবার (২৭ মে) সাতক্ষীরায় দুই নারীর ঢাকায় আইইডিসিআরের রিপোর্টে করোনা ধরা পড়ে। ওই দুজনের একই নমুনা প্রথমে খুলনায় পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল।

জানা যায়, উপজেলার সখীপুর ইউনিয়নের এক গৃহবধূর (৪৫) জ্বর, সর্দি ও কাশি থাকায় করোনা সন্দেহে ১৪ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ১৭ মে রিপোর্ট আসে নেগেটিভ। কিন্তু ওই নারীর লক্ষণ নিয়ে তখনো সন্দেহ থাকায় সেই নমুনা ঢাকার আইইসিডিআরে পাঠানো হয়। পরে ঢাকা থেকে মোবাইলে খুদে বার্তায় জানানো হয় ওই গৃহবধূর করোনা পরীক্ষার ফল পজিটিভ।

এছাড়া বল্লী ইউনিয়নের এক কলেজছাত্রের সম্প্রতি করোনা উপসর্গ থাকায় তার পরীক্ষা করলে পজিটিভ আসে। ওই সময় ছাত্রের মায়ের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে প্রতিবেদন নেগেটিভ এলে সেই নমুনা আবারও পাঠানো হয় ঢাকার আইইডিসিআরে। একপর্যায়ে ঢাকা থেকে খুদে বার্তায় জানানো ওই নারীর পরীক্ষার ফল পজিটিভ।

একই ব্যক্তির নমুনার ফলাফল দুই জায়গায় ভিন্ন কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের ল্যাবে কোনো সমস্যা নেই। বলাই আছে একটি আধুনিক পিসিআর ল্যাবে ৭০ ভাগ ফলাফল সঠিক হয়। ৩০ ভাগ ফলাফল ভুল হতে পারে। এটা হতে পারে নেগেটিভ বা পজিটিভ। নমুনা সংগ্রহের সময় গলায় ভাইরাসের উপস্থিতি কম-বেশি থাকার উপর নির্ভর করে ফলাফল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯