শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৪৮ জন

সিলেটে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৪৮ জন

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের পর করোনার রেকর্ডে ছোবল পড়তে শুরু করেছে সিলেটে। একই দিনে সিলেটের দুটি ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন ও শাবিপ্রবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিক্যাল কলেজে আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জেলায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সাংবাদিক রয়েছেন।

তিনি অনুসন্ধান ২৪কে বলেন, বুধবার (২৭ মে) পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে মহানগর ও সদর উপজেলায় ২৪ জন, জৈন্তাপুরে ৬, জকিগঞ্জে ৪, গোলাগঞ্জে ৩, ওসমানীনগরে ও কানাইঘাটে ২ জন করে এবং ফেঞ্চুগঞ্জে একজন রয়েছেন।

এদের মধ্যে দুজন চিকিৎসক, ৩ জন পুলিশ, একজন সাংবাদিক এবং একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, একই দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শাবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন শাবির ল্যাবে ১০৮টি নমুনা সংগ্রহ করে ৯০টির নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জের। এদের মধ্যে পুলিশের ৫ সদস্য ও একজন চিকিৎসক রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগের চার জেলায় ৭৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৩৮৮ জন। এছাড়া সুনামগঞ্জে ১১৩ জন, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজারে ৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯