শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে পুলিশ কনস্টেবলের করোনায় মৃত্যু

বরিশালে পুলিশ কনস্টেবলের করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাত সোয়া ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত পুলিশ কনেস্টেবলের শ্বাসকষ্ট ও ডায়বেটিক এর সমস্যা ছিলো আগে থেকেই। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখনো করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মৃত ওই পুলিশ সদস্যর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার বরিশাল জেলায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে শেবাচিম হাসপাতালের ১ জন চিকিৎসক, একজন নার্স, সিভিল সার্জন কার্যালয়ের একজন নার্স ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছেন। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯