শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নোয়াখালীতে গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে তার স্বামী জামাল হোসেন (৪০) পলাতক রয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে রেজ্জাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মৌসুমী ওই গ্রামের আবুল হাশেমের মেয়ে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর বজরা এলাকার ইউছুফের ছেলে জামালের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। জামাল পেশায় একজন ট্রাক চালক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মৌসুমীকে মারধর করতো জামাল।

সোমবার সকালে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মৌসুমীকে মারধর করে জামাল। দুপুরের দিকে জামাল ঘর থেকে বের হয়ে যায়। পরে মৌসুমীর মা ঘরে এসে মৌসুমীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে।

অভিযোগ আছে, জামাল হোসেন একজন মাদকাসক্ত। তিনি মৌসুমীকে বিয়ে করার আগেও ১০-১১টি বিয়ে করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে তার শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯