সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপজ্জনক ২ বছরের কম বয়সী শিশুদের মাস্ক !

বিপজ্জনক ২ বছরের কম বয়সী শিশুদের মাস্ক !

অনলাইন ডেস্ক ॥ দুই বছরের কম বয়সী শিশুদের কোনভাবেই মাস্ক পরানো যাবেনা। কারণ এতে শ্বাস নেয়া তাদের জন্য কঠিন হয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হওয়ার যথেষ্ট ঝুঁকি তৈরি হয়।

জাপানের একদল শিশু বিশেষজ্ঞ বাবা-মাদের এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন।

প্রধানমন্ত্রী সিনজো আবে সোমবার জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয়ায় জাপানের রাস্তাঘাটে মানুষের চলাচল শুরু হয়েছে।

সেই প্রেক্ষিতে চিকিৎসকরা সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও ফেসমাস্ক পরার আহবান জানিয়েছেন। তবে দুই বছরের নিচে শিশুদের যাতে পরানো না হয় সে বিষয়ে সতর্ক করেছে জাপানের প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশন।

চিকিৎসকদের এই সংগঠনটি বলছে, মাস্ক শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস্ক পরার পর শিশুরা সহজে শ্বাস নিতে পারেনা, কারণ তাদের নাকের ছিদ্র অনেক ছোট। এতে তাদের বুকে চাপ তৈরি হয়। এমনকি মাস্ক তাদের মধ্যে স্ট্রোকেরও ঝুঁকি তৈরি করে। সংগঠনটি তাদের ওয়েবসাইটে এক নোটিশে আরো জানায়, শিশুদের মাস্ক পরানো বন্ধ করুন। শুধু তাদের সবধানে রাখলেই হবে। কারণ শিশুদের মধ্যে করোনা ছড়ায় পরিবার থেকেই।

ইতিপূ্র্বে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও আমেরিকান অ্যাকাডেমি অব প্যাডিয়াট্রিকস ও দাবি করেছিল, দুই বছরের কম বয়সী শিশুদের ফেসমাস্ক পরানো যাবে না।

সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯