শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিক ইদ্রিসের উদ্যােগে রাতের আঁধারে অসহায়দের বাড়ি বাড়ি খাবার

সাংবাদিক ইদ্রিসের উদ্যােগে রাতের আঁধারে অসহায়দের বাড়ি বাড়ি খাবার

নিজস্ব প্রতিবেদক ॥ রাতের আঁধারে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়ছে অনেক মানুষ। সরকারি ত্রাণ সহায়তা দিলেও সঠিকভাবে তা বণ্টন করা হচ্ছে না। বঞ্চিত হচ্ছে খেটে খাওয়া অসহায় দিনমজুররা। এমনই কয়েকজন বললেন ঈদে না খেয়ে থাকতে হবে তাদের অনেককে। এ খবর শুনে এম ইদ্রিস আলী দ্রুত ছুটে যান বাজারে।

বাজার থেকে খাদ্যসামগ্রী কিনে বাসায় প্যাকেট করা খাবারগুলো রাতের আঁধারে শতাধিক মানুষের মাঝে বিলি করেন ইদ্রিস আলী। হঠাৎ করে এমন উপহার সামগ্রী পেয়ে মানুষের মুখে আনন্দ আর হাসি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী অনুসন্ধান ২৪কে বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের সমাজের গরিব-অভুক্ত মানুষগুলোর পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছি। তাদের মুখের হাসি এবং দোয়া আমার কাছে সবচেয়ে মূল্যবান। আগামীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯