শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদারীপুরে কালকিনি ও শিবচরে দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

মাদারীপুরে কালকিনি ও শিবচরে দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ॥ মাদারীপুরের কালকিনি ও শিবচরে দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুরে জেলার কালকিনির মিয়ারহাট এলাকায় মাহফুজা বেগম (৫০) এবং শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি থেকে ইয়াসমিন বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকার ফেরদাউস হোসেনের স্ত্রী মাহফুজা বেগমের মরদেহ তার বসতঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় বাড়িতে তিনি একাই ছিলেন। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

অন্যদিকে জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে ইয়াসমিন বেগম নামের এক গৃহবধুকে ঘরের ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গৃহবধুর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। শুনেছি স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। ময়নাতদন্তের পর বিষয়টি বোঝা যাবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯