শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে বন্ধুকে খুনের অভিযোগ! যুবকের বিরুদ্ধে, অতঃপর…

নারায়ণগঞ্জে বন্ধুকে খুনের অভিযোগ! যুবকের বিরুদ্ধে, অতঃপর…

নিউজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। খুন করার পর পালানোর সময় পুলিশের গাড়ির সামনে পড়ে জ্ঞান হারান তিনি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার মুসলিমনগর এলাকায় লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি একমাস আগে বিয়ে করেছিলেন।

ফেরদৌসের খুনী ও বন্ধু রাকিব শরীয়তপুর জেলার পোপনচর গ্রামের সোবহান মিয়ার ছেলে। দুজনই মুসলিমনগর এলাকার লোকমান হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানায়, ফেরদৗসকে ছুরিকাঘাতে খুনের সময় রাকিবও গুরুতর আহত হয়। পরে দৌড়ে পালানোর সময় পুলিশের গাড়ির সামনে গিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

লোকমানের বাড়ির ভাড়াটিয়া সুমন জানান, রাত ১টার দিকে বাসায় ফিরে তিনি বাড়ির গোসলখানার মধ্যে চিৎকার শুনতে পান। গিয়ে দেখেন রাকিব রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর ফেরদৌস নিচে পড়ে আছে। তখন তিনি চিৎকার করলে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে এলে রাকিব দৌড়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই মামুন বলেন, রাকিব নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় পঞ্চবটি মোড়ে এসে পুলিশের গাড়ির সামনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার হাত কেটে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। পরে জানতে পারি সে তার বন্ধুকে খুন করেছে।

নিহতের স্ত্রী সাদিয়া জানান, ১ মাস আগে ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামীর সঙ্গে রাকিবের বন্ধুত্ব ছিল। ফেরদৌস ও রাকিবের মধ্যে পূর্বে কোনো শত্রুতা ছিল কি না তিনি জানেন না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে রাকিবকে আটক করা হয়েছে। তিনি অসুস্থ থাকায় এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯