শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেনীর নিজাম হাজারীর ভাই ও মাকে হারালেন ২ ঘণ্টার ব্যবধানে

ফেনীর নিজাম হাজারীর ভাই ও মাকে হারালেন ২ ঘণ্টার ব্যবধানে

নিউজ ডেস্ক ॥ দুই ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারী ও তাদের মা দিল আফরোজা বেগম। রবিবার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান নিজামের বড় ভাই জসিম উদ্দিন হাজারী।

ছেলের মৃত্যুর সংবাদ দুপুর ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নিজাম হাজারীর মা দেল আফরোজা বেগমও। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমাদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে বুকে ব্যথা অনুভব হলে জসিম হাজারীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ছেলের মৃত্যু সংবাদ শোনামাত্র ঢাকার ধানমন্ডিতে বড় মেয়ের বাসায় অবস্থান করা অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান তার মা দেল আফরোজা বেগমও।

আফরোজা মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির মরহুম কমিশনার জয়নাল আবেদিন হাজারীর স্ত্রী। মৃতুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিজাম হাজারীর চাচাতো ভাই লুৎফুর রহমান খোকন হাজারী জানান, মরদেহ বাড়ির পথে রওয়ানা হয়েছে। ফেনী পৌঁছার পরই জানাজার সময় নির্ধারণ করা হবে। লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

মা-ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফেনীর রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বমহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্ট্যাটাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯