অনুসন্ধান ডেক্স::
দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খলঅভিনেতা বাবর আর নেই ইন্নালিল্লাহি… রাজিউন)। আজ সকাল ৯টা ৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।অভিনেতা বাবর দীর্ঘ দিন যাবৎ অতিমাত্রায় ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। এই কয় বছরে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর আগে গত ৩০শে এপ্রিল তাকে রাজধানীর গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে জানানো হয় গ্যাংরিনের অপারেশন করাতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে তার বাম পায়ের তিনটি আঙুল ফেলে দেয়া হয়। অপারেশন শেষে কদিন তিনি বাসায় থাকার পর সর্বশেষ দুদিন আগে অসুস্থতা আবারও বেড়ে গেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যু বরন করেন।উল্লেখ্য, আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে। তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।