শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদে ৪৮ কারখানার শ্রমিক বেতন-বোনাস পাননি

ঈদে ৪৮ কারখানার শ্রমিক বেতন-বোনাস পাননি

নিউজ ডেস্ক ॥ বিজিএমইএ’র সদস্যভুক্ত ৪৮টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের এখনো বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। যদিও সংগঠনটির হিসাবে সাড়ে ৯৭ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বেনাস পরিশোধ করা হয়েছে।

শনিবার (২৩ মে) পর্যন্ত তাদের সদস্যভুক্ত ১ হাজার ৯২৬টি কারখানার মধ্যে ১ হাজার ৮৭৮টি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে। ৯৭ দশমিক ৫ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে।

তবে এখনো ৪৮টি কারখানার শ্রমিকদের এখনও বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিবৃতিতে জানিয়েছে।

পরিশোধকৃত বেতন-বোনাসের মধ্যে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৯ লাখ ১৯ হাজার শ্রমিক এপ্রিল মাসের বেতন-বোনাস পেয়েছেন।

দেশের ১ হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ বাংলা ব্যাংকের ‘রকেট’ ও বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন ‘নগদ’ সেবার মাধ্যমে এ অর্থ পেয়েছেন।

এর মধ্যে ‘বিকাশ’ এর মাধ্যমে পাঠানো হয়েছে এক হাজার ৮৬টি কারখানার ১০ লাখ ২ হাজার ৮৬ শ্রমিকের বেতন ভাতা। রকেটের মাধ্যমে ৭২০ কারখানার ৮ লাখ শ্রমিককে বেতন ভাতা দিয়েছে এবং নগদ এর মাধ্যমে পাঠানো হয়েছে ১৬৯ কারখানার ১ লাখ ১৭ হাজার শ্রমিকের বেতন ভাতা।

সব মিলিয়ে ১ হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা তাদের ১৯ লাখ ১৯ হাজার ৮৬ জন শ্রমিককে এপ্রিল মাসের বেতন ও বোনাস মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯