শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম কেন্দ্রীয় কারা বন্দিদের কারাগারে ঈদ, বাসা থেকে আসবে না খাবার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারা বন্দিদের কারাগারে ঈদ, বাসা থেকে আসবে না খাবার

নিজস্ব প্রতিবেদক ॥ সোমবার পবিত্র ঈদুল ফিতর। ঈদে কারাগারে থাকা বন্দিদের জন্য পরিবারের সদস্যরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসতেন খাবার।

কিন্তু এবার করোনার কারণে তা বাতিল করা হয়েছে।বন্দিদের জন্য ঈদে বাসা থেকে আসবে না কোনো খাবার। তবে ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে।

সকালে বন্দিদের জন্য খাবার মেন্যুতে রাখা হয়েছে মুড়ি ও পায়েস, দুপুরে রাখা হয়েছে গরু ও খাসির মাংস, পোলাও, সালাদ এবং রাতে রাখা হয়েছে ভাত, মাছ, আলুর দম, সালাদ ও পান-সুপারি। এছাড়া কোমল পানীয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

করোনার কারণে ঈদের দিন স্বাস্থ্যবিধি মেনে কারাগারে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণক্ষমতা ১ হাজার ৮৫৩ জন। তবে শুক্রবার (২২ মে) পর্যন্ত কারাগারে বন্দি ছিলো ৬ হাজার ৯১৭ জন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন অনুসন্ধান ২৪কে বলেন, করোনার কারণে ঈদে বন্দিদের জন্য বাসা থেকে খাবার আনতে নিষেধ করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ প্রতিবারের মতো এবারও বিশেষ খাবারের ব্যবস্থা করেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। কারাবন্দিরা স্বজনদের সঙ্গে কারাগারের মোবাইল ফোন থেকে কথা বলতে পারবেন বলেও জানান সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯