শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হিন্দু পাড়ার বাসিন্দা ছিলেন। বেগমঞ্জের চৌমুহনীর একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। স্থানীয়রা জানায়, গত দুই দিন আগে জ্বর নিয়ে নিজ বাড়ি নেয়াজপুরে আসেন তিনি। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে মৃত ওই ব্যক্তির বাড়ি তার নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। এছাড়া তার পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯