রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বে ২০ লাখ করোনাজয়ী

বিশ্বে ২০ লাখ করোনাজয়ী

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্তের পর এ পর্যন্ত ২০ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ৫৭ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।

এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২৪২। করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৫৩৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ লাখ ৭৩ হাজার ৬৩৮ জন। এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে।

স্পেনে ২ লাখ ৮০ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৭৮ হাজার ৮৭৬ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৫৮ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৪ হাজার মানুষ। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় তিন লাখ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৬৮৩ জন।

মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে ১ লাখ ৫৩ হাজার ৫৪৮ জনের মধ্যে সুস্থ ১ লাখ ১৪ হাজার এবং ইরানে ১ লাখ ২৯ হাজ নরনরার আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন অন্তত এক লাখ মানুষ।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ১৯০ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৪৩২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জনে। গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৭টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৯৩টি। পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৭২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৮৪১টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯