শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাসদের পক্ষ থেকে ঈদ বাজার ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা স্ক্রিনিং কার্যক্রম শুরু

বাসদের পক্ষ থেকে ঈদ বাজার ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা স্ক্রিনিং কার্যক্রম শুরু

আজ ২২শে মে এক যুক্ত বিবৃতিতে বাসদ এর আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা ফেব্রুয়ারি মাস থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত ৫৫ দিন ধরে করোনা মহামারিকালীন সময়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বাসদ পালন করছে এক মুঠো চাল ও মানবতার বাজার কর্মসূচী, যার আওতায় এপর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে বাসদ আজ থেকে শুরু করছে মানবতার ঈদ বাজার যেখানে ২০০০ হতদরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষে সেমাই,দুধ,চিনিসহ খাদ্যসহায়তা দেয়া হবে এবং ঈদের দিন আরো ৪০০০ পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হবে।

নেতৃবৃন্দ আরো বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে বাসদ মার্চ মাস থেকে টেলিমেডিসিন পোর্টালের মাধ্যমে বরিশালের তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে, ফ্রি এম্বুলেন্স সার্ভিস পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় জনগনের স্বাস্থ্যসুরক্ষায় বাসদ চালু করছে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা স্ক্রিনিং কার্যক্রম। বাসদের স্বাস্থ্যসেবা স্ক্রিনিং টীম নগরীর ঘরে ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্যপরীক্ষা করবে, পরামর্শ দেবে, প্রয়োজনসাপেক্ষে ঔষধ সরবরাহ করবে।

এ স্বাস্থ্যপরীক্ষার মধ্য দিয়ে করোনা ভাইরাসের ঝুঁকি আছে এমন রুগীদের আলাদা করা যাবে বলে নেতৃবৃন্দ আশা ব্যাক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯