শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুর নগরীর ফুটপাত! হকারদের দখলে

রংপুর নগরীর ফুটপাত! হকারদের দখলে

অনলাইন ডেস্ক ॥ দেখে বোঝার উপায় নেই, এটি ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র। হাঁটার জায়গা জুড়ে পণ্যসামগ্রীর পসরা আর হকারদের ব্যস্ততা। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটবেন, সেখানেও একই অবস্থা। রাস্তা দখল করে গাড়ি পার্কিং। রীতিমত গ্যারেজে পরিণত হয়েছে। এভাবে রংপুর নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, বাইদুস সাঈদ সুপার মার্কেট রাস্তা ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলের বিড়ম্বনা সৃষ্টি করছে।

পায়রা চত্বরের পূর্বে একদিকে ফুটপাত দখল, অন্যদিকে রাস্তায় ঠিকভাবে হাঁটার অবস্থা নেই। ফুটপাত থেকে নামতেই পাশজুড়ে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা, সাইকেল আর মোটরসাইকেল ও কার পার্কিং এ রীতিমত গ্যারেজে চরম বিড়ম্বনা।

মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, ফুটপাতে ব্যবসা হওয়ায় মানুষ হাঁটা চলা করতে পারে না। আর রাস্তায় ফুটপাত শুধু নয় রাস্তা দখল করে কোনো কোনো জায়গায় গাড়ি পার্কিংয়ের স্লোপ তৈরি করা হয়েছে। পথচারীদের বিড়ম্বনা থেকে রেহাই পেতে অনেক চেষ্টা করা হয়েছে।

এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে বলে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। রংপুর সিটি করপোরেশনের মেয়র ইতোপূর্বে হকার ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। আবারও পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯