রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বজুড়ে ৩ লাখ ৩০ হাজার করোনায় মৃত্যু

বিশ্বজুড়ে ৩ লাখ ৩০ হাজার করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক ॥ বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্চ সেন্টারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৯০০ মানুষ। আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১০ হাজার ১৯৬৭ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় আগ থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৫৫ জন। মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭০২ জনে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ১৪০ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর আছে রাশিয়া ও ব্রাজিল। দেশ দুইটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ এবং তিন লাখ ১০ হাজার ৮৭ জন। মারা গেছেন ৩ হাজার ৯৯ জন এবং ২০ হাজার ৪৭ জন।

এর পর মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৩৬ হাজার ১২৪ জন। আক্রান্তের তালিকায় তার অবস্থান চতুর্থ, দুই লাখ ৫২ হাজার ২৪৬ জন।

মৃতের তালিকায় ইতালি তৃতীয়, ৩২ হাজার ৪৮৬। আক্রান্তের তালিকায় দেশটি চতুর্থ, দুই লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

এরপর ফ্রান্স ও স্পেনে মারা গেছে যথাক্রমে ২৮ হাজার ২১৮ জন এবং ২৭ হাজার ৯৪০ জন। আক্রান্তের সংখ্যায় ফ্রান্স এক লাখ ৮২ হাজারের কাছাকাছি এবং দুই লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯