সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে একদিনে ১২৫৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে ১২৫৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু, আক্রান্ত আরও বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে বারোশো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এগিয়ে গেল লাখের আরও কাছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৬৬১।

বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, একদিনে বিশ্বের বৃহত্তম দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫১ লাখ ছাড়িয়েছে; এর মৃত্যু সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ৩ লাখ ১৭ হাজার। তৃতীয়স্থানে ব্রাজিল ৩ লাখ ১০ হাজার।

চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৫২ হাজার। দুই লাখ ৩৩ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে স্পেন। ষষ্ঠস্থানে আছে ইতালি, ২ লাখ ২৮ হাজার।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৬ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে ইতালি ৩২ হাজার।

চতুর্থস্থানে আছে ফ্রান্স, ২৮ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে। আটাশ হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন। কুড়ি হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্ত সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫৮৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ২৮ হাজার ৫১১ জন, মৃত্যু ৪০৮ জন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯