সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবশেষে ট্রাম্প মাস্ক পরলেন

অবশেষে ট্রাম্প মাস্ক পরলেন

নিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে শুরু থেকেই বিশেষজ্ঞরা মাস্ক পরতে পরামর্শ দিয়ে আসলেও তাতে কান দিচ্ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।

অবশেষে এই অবস্থান থেকে সরে এসে মাস্ক পরলেন তিনি। তবে নিজের মাস্ক পরিহিত অবস্থায় তুলতে পাপারাজ্জিদের সুযোগ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

মাস্ক পরার ব্যাপারটা বৃহস্পতিবার নিজেই জানান ট্রাম্প। এদিন তিনি মিশিগানের ইপসিল্যান্টিতে ফোর্ড অটো কারখানা পরিদর্শনে যান, যেখানে কর্মীরা বর্তমানে রেস্পিরেটর ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন করছে।

কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মাস্ক দেখা যায়। জানান, কারখানার ভেতর মাস্কটি পরেছিলেন তিনি। কিন্তু নিজের মাস্ক পরিহিত ছবি নিয়ে সংবাদমাধ্যম মজা করুক এই সুযোগ দেননি বলে জানালেন ট্রাম্প।

“আমি একটা মাস্ক পরেছিলাম। কারখানার ভেতর পরেছিলাম। কিন্তু এটা দেখে সংবাদমাধ্যম মজা নিক আমি এটা চাইনি।”

তবে ফোর্ড কার কারখানার প্রায় সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতেই সরকারি নির্দেশনা মোতাবেক সবার জন্য এই নির্দেশনা আরোপ করেছে কারখানাটি।

অটো জায়ান্ট কোম্পানিটি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির চেয়ারম্যান বিল ফোর্ড “পরিদর্শনে আসা প্রেসিডেন্টকে মাস্ক পরায় উৎসাহিত করেন। ব্যক্তিগত মত বিনিময়ের সময় তিনি মাস্ক পরেন। তবে পরিদর্শনের বাকি সময়টায় তিনি মাস্ক খুলে ফেলেন।”

চলমান করোনা সংকটে ট্রাম্পকে একবারও মাস্ক পরতে দেখা যায়নি। সবার মাস্ক পরার দরকার নেই বলেও মন্তব্য তার। একজন বিশ্বনেতা হিসেবে এটা তাকে মানায় না বলেও একবার মন্তব্য করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার মাস্ক পরার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগে।”

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এরপরও ভগ্নদশায় পড়া অর্থনীতিকে চাঙা করতে চলমান লকডাউন উঠিয়ে নিতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ১,২৫৫ জনের মৃত্যু হয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু ৯৪ হাজার ৬০০ ছাড়িয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯