শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ ॥ টাঙ্গাইল শহরের পদ্মমনি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কাউন্সিলর হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই ব্যক্তি শহরের পদ্মমনি (বড় পুকুর) পুকুরে গোসল করতে নামেন। তার পর তিনি আর ডাঙ্গায় উঠেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সফিকুল ইসলাম জানান, পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ মরদেহ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।