শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, সকালে বড় দারোগারহাট এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।