শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘দুর্বল ঘূর্ণিঝড় আম্ফান’ পাবনার দিকে যাচ্ছে

‘দুর্বল ঘূর্ণিঝড় আম্ফান’ পাবনার দিকে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক ॥ তীব্র বাতাস, ভারি বৃষ্টিপাত ও উঁচু জলোচ্ছ্বাস নিয়ে উপকূলজুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। সাতক্ষীরা থেকে পটুয়াখালী উপকূল পর্যন্ত ঘূর্ণিঝড়টির প্রভাব ছিল সবচেয়ে বেশি। তবে আম্ফান এখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর-পূর্ব দিকে সরে গেছে। এটি এখন পাবনার দিকে এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাবে। এরমধ্যে সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরের সবশেষ বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সারাদিন বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকবে। শুক্রবার (২২ মে) থেকে দেশের অবস্থা স্বাভাবিক হবে। বর্তমানে নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আম্ফান প্রথমে সুপার সাইক্লোন ছিল, এরপর সাইক্লোন এবং সবশেষ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আম্ফান এখন ভারত থেকে রাজশাহী ও পাবনা হয়ে বাংলাদেশ অতিক্রম করছে।

এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে ১৬০ মিলিমিটার। এছাড়া ঢাকায় হয়েছে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত। আম্ফানের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল সর্বোচ্চ ১০ ফুট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯