সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

দুর্বল হয়েছে আম্ফান

নিউজ ডেস্ক ॥ সাইক্লোন আম্ফান উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এটির কেন্দ্র এখন রাজশাহী জেলার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে আম্ফান স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন রাজশাহী-রংপুর হয়ে ক্রমশ উত্তরদিকে সরে যাচ্ছে। এ কারণে রাজশাহী, রংপুর অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

আগামী কয়েক ঘণ্টা পর এ স্থল নিম্নচাপের কেন্দ্র ক্রমে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রংপুরের দিকে চলে যাবে। তবে আগে থেকেই ঘূর্ণিঝড়টির প্রভাবে এ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দিনভর এ অবস্থা থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আজ সারা দিনই রাজশাহী রংপুরসহ দেশের অধিকাংশ এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ক্রমে এটি আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাবে। এছাড়া দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহীসহ বেশ কয়েকটি জেলার আম ও লিচু বাগান।

সাগর থেকে উপকূলে ঢুকতে গিয়ে টানা চার ঘণ্টার বেশি সময় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এই তাণ্ডব বেশি চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার নিম্নাঞ্চলও জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। আম্ফানের তাণ্ডবের মাঝে সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা ও যশোরে নয় জনের মৃত্যুর খবর জানা গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯