রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে ব‌্যাটারিচালিত রিকশা চালকদের দাবি মেনে নিয়েছে: প্রশাসন

বরিশালে ব‌্যাটারিচালিত রিকশা চালকদের দাবি মেনে নিয়েছে: প্রশাসন

অনলাইন ডেক্স : বরিশাল নগরে ব‌্যাটারিচালিত রিকশা চলতে দাবি মেনে নিয়েছে জেলার পুলিশ প্রশাসন। এর পরপরই ডা. মনীষা চক্রবর্ত্তীর নেতৃত্বে বিজয় মিছিল করেছে চালকরা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ‌্যার পর সেখানকার বিশিষ্ট ব‌্যক্তিদের মধ‌্যস্থতায় সমঝোতা হয় পুলিশ প্রশাসনের সঙ্গে। ব‌্যাটারিচালিত রিকশা চলতে দেয়ার ছাড়াও জব্দ করা রিকশার মালামাল ফেরত দেয়ার দাবি মেনে নেয় পুলিশ।

এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব‌্যক্তিরা সমঝোতার পর বরিশালের অশ্বীনি কুমার হলের সামনে অবস্থানকারী অনশনকারীদের অনশন ভাঙ্গান।

তবে অনশনের দ্বিতীয় দিনে সন্ধ‌্যার আগেই বেশ কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ‌্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সন্ধ‌্যার পর কর্মসূচি শেষে ডা. মনীষা অসুস্থ সহযোদ্ধাদের চিকিৎসার তদারকিতে ব‌্যস্ত ছিলেন।

তবে বাসদের জেলা কমিটির সদস‌্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী নিজে সুস্থ আছেন বলে জানিয়েছেন বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন।

বুধবার সকাল থেকে বাসদের ডা. মনীষা নেতৃত্বে ব‌্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে চালকরা অনশন শুরু করেন। জানা যায়, গত ১৯ আগস্ট থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। দুই মাসব্যাপী এই অভিযানে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। প্রতিটি গাড়ির ব্যাটারি, মোটর খুলে নিয়ে যাওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে দাবি চালকপক্ষের। তারা আরো দাবি করে, এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র রিকশাচালকরা শিকার হয়েছেন আর্থিক হয়রানি ও নির্যাতনের।

প্রসঙ্গত বাসদের নেতা ডা. মনীষা এমবিবিএস পাশ করে বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ দেননি। বিগত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাসদের প্রার্থী হয়ে ব‌্যাপক সাড়া ফেলেন সারাদেশে। এবার কর্মসূচি দেয়ার পরও আন্দোলনের শেষ অবস্থা জানতে নিয়মিত খোঁজ-খবর নিতে থাকেন বিভিন্ন অঙ্গনের মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯