মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিভাগে ৬ হাজার আশ্রয়কেন্দ্র! ১১ লাখ মানুষের

বরিশাল বিভাগে ৬ হাজার আশ্রয়কেন্দ্র! ১১ লাখ মানুষের

নিজস্ব বার্তা পরিবেশক ॥ বরিশাল বিভাগে ছয় হাজার আশ্রয় কেন্দ্র প্রস্থত করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ১১ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন।

মঙ্গলবার ভোর থেকে নদী তীরবর্তী এলাকাগুলোতে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে আসার আহ্বান জানানো হচ্ছে। বরিশালের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী এসব তথ্য জানান। ঘূর্ণিঝড় বুলবুলের সময় দুই হাজার ৪০০ আশ্রয়কেন্দ্রে ১১ লাখ মানুষকে জায়গা দেওয়া হয়েছিলো। কিš‘ এবার করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।

বিভাগীয় কমিশনার আরও জানান, উপকূলীয় এলাকায় বেশ কিছু ঝুকিপূর্ণ বাঁধ রয়েছে, সেসব এলাকার মানুষকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেন আশ্রয়কেন্দ্রে পৌঁছে যায় সে বিষয়ে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো থাকার উপযোগী এবং খাবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।

এদিকে ঘূর্ণিঘড় আম্পান আগামীকাল বুধবার ভোররাত থেকে সন্ধ্যার মধ্যে উপকূলী এলাকা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্ততি কেন্দ্র (সিপিপি) বরিশালের উপ-পরিচালক আব্দুর রশিদ। তিনি বলেন, ঘুর্নিঝড় কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্ছ গতিবেগ ঘন্টায় ২২৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২৪৫ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্থতির অংশ হিসেবে সিপিপি’র স্বে”ছাসেবকরা প্রতিটি গ্রামে দুটি করে সাংকেতিক পতাকা উত্তোলন করেছে।

এছাড়া মেগাফোন ও মাইকের মাধ্যমে প্রচার করছেন। জনগন যেন মাস্ক পরিহিত অবস্থায় আশ্রয় কেন্দ্রে যায় এবং আশ্রয়কেন্দ্রে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯