শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুব উন্নয়ন কর্মকর্তার করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

যুব উন্নয়ন কর্মকর্তার করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

বার্তা প্রতিবেদক ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু আবেদ মো. আইউবের (৫১) মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকার রামপুরায় থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি বলেন, ১৬ মে সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আবেদ। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত না। আগামীকাল মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসবে তার।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, মার্চ মাসে ছুটি নিয়ে তিনি ঢাকায় চলে যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯