রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিশুরা মারা যাচ্ছে করোনার মতো নতুন উপসর্গ নিয়ে

শিশুরা মারা যাচ্ছে করোনার মতো নতুন উপসর্গ নিয়ে

অনলাইন ডেস্ক :: করোনার সাথে ইউরোপের নতুন মাথাব্যথা ‘ইনফ্লেমেটরি সিনড্রোম’। ইউরোপের ২৩০টি শিশুর মধ্যে এই সিনড্রোম দেখা দিয়েছে। বৃটেন এবং ফ্রান্সে মৃত্যু হয়েছে ২ জনের।

তবে করোনার সাথে সরাসরি কভিড-১৯-এর সম্পর্ক আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নন বিজ্ঞানীরা। ২৩০ জন শিশুর মধ্যে কয়েক জন কভিড পজিটিভ হলেও সকলে নয়, ফলে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে সন্দেহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন সিনড্রোমের ব্যাপারে চিকিৎসকদের সচেতন করেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত গাইডলাইনে সিনড্রোমটির ব্যাখ্যা করা হয়েছে। এই সিনড্রোমে আক্রান্ত শিশুদের তিন দিনের বেশি জ্বর থাকে। গায়ে র‍্যাশ বা মুখের চারিদিকে, হাতে-পায়ে প্রদাহের চিহ্ন। কখনও কখনও রক্তচাপ কমে যাওয়া বা খিঁচুনির মতো সমস্যাও দেখা দেয়।

কভিড-১৯-এ বয়স্কদের সংক্রমণের প্রবণতা বেশি, কিন্তু এই নতুন সিনড্রোমে বাচ্চারাই আক্রান্ত হচ্ছে বলে চিন্তা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভের কথায়, আমরা ইনফ্লেমেটরি সিনড্রোম সম্পর্কে খুব কমই এখনও জেনে উঠতে পেরেছি, ফলে আশঙ্কা থাকছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯