রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিক পরিবর্তন ঘূর্ণিঝড় আম্ফানের

দিক পরিবর্তন ঘূর্ণিঝড় আম্ফানের

নিউজ ডেস্ক ॥ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি দিক পরিবর্তন করে কিছুটা উত্তরে সরে এসেছে। আরও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে দক্ষিণাঞ্চল হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড় যেকোনো সময় গতিপথ পরিবর্তন করতে পারে। এটার গতিমুখও পরিবর্তন হচ্ছে, আরও হতে পারে। আর যে গতিতে এগুচ্ছে সেই গতি ধরে রাখলে ১৯ কিংবা ২০ মে’র দিকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উপকূলে আঘাত হানতে পারে ‘আম্ফান’।

ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, রোববার (১৭ মে) রাত নাগাদ এটি প্রবল রুপ (severe cyclonic storm) ধারণ করবে। বাতাসের গতিবেগ ওঠবে ১২৫ কিলোমিটার পর্যন্ত।

সোমবার (১৮ মে) অতি প্রবল ঘূর্ণিঝড়ে (very severe cyclonic storm) রুপ নিয়ে বাতাসের গতিবেগ ওঠে যাবে ১৭০ কিলোমিটার পর্যন্ত। আর মঙ্গলবার (১৯ মে) অত্যন্ত প্রবল রুপ (extremely severe cyclonic storm) নিয়ে আম্পানের কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ওঠে যাবে ২০০ কিলোমিটার পর্যন্ত।

এরপর গতি কমে বুধবার (২০ মে) ১৯০ কিমি, এরপর ১৭০ কিমি এবং বৃহস্পতিবার (২১ মে) ১৩৫ কিলোমিটারে নেমে আসবে। ওইদিনই আম্পান শান্ত হয়ে আবার নিন্মচাপে পরিণত হবে। তখন বাতাসের গতিবেগ থাকবে ৬০ কিমির মধ্যে।

ভারতের আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানী ডিআর পট্টনায়ক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আম্পান রোববার রাতের মধ্যে উত্তর দিকে দিক পরিবর্তন করবে, সোমবার আবারও দিক পরিবর্তন করে আরও উত্তর-পূর্বদিকে সরে যাবে।

এতে আগামী বুধবার বিকেলে কিংবা রাতে অত্যন্ত প্রবল শক্তি (extremely severe cyclonic storm) নিয়ে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে উপকূলে আছড়ে পড়বে।

সাগর বিক্ষুব্ধ থাকায় ভারতের আবহাওয়া অধিদফতর ওড়িশার সব সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। আর বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে দেখাতে বলেছে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িশাতে সোমবার ও মঙ্গলবার ভারী থেকে ‍অতিভারী বর্ষণ হতে পারে। আর পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলে মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতিভারী এবং অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশেও এ সময় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯