মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥ নাম তার সিলভিয়া গোল্ডসহল। থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নার্সিংহোমে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হন। আবার তা জয়ও করেন। হইচই ফেলে দেন। কারণ, দেশটিতে সম্প্রতি করোনাজয় করা প্রবীণতম মানুষদের মধ্যে তিনিও একজন। সিলভিয়া গত বছরের ডিসেম্বরে ১০৮ বছরে পা রেখেছেন।স্বজনদের ভাষায়, সিলভিয়া আর দশজন বুড়ির মতো জবুথবু নন।
তিনি ফুরফুরে মেজাজের, মনোবল তার থাকে চাঙা। আর এ জন্যই তিনি করোনাযুদ্ধে বিজয়ী হয়েছেন।
সিলভিয়ার মা–বাবা ছিলেন রুশ। তারা মার্কিন মুলুকে পাড়ি জমান। নিউ জার্সিতে ১৯১১ সালের ২৯ ডিসেম্বর জন্ম হয় সিলভিয়ার।