শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না কেউ, ঈদ বাজারে ক্রেতাদের ঢল

বরিশালে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না কেউ, ঈদ বাজারে ক্রেতাদের ঢল

অনলাইন ডেস্ক ॥ বরিশালের ঈদ বাজারে প্রতিদিন ভিড় বাড়ছে। রবিবারও ক্রেতার ঢল নেমেছিল নগরীর চকবাজার এলাকায়। শারীরিক দূরত্বসহ কোন ধরনের স্বাস্থ্য বিধি মানা হয়নি বরিশালের এই প্রধান ঈদ বাজারে।

কেনাকাটায় ঈদের আমেজ তুঙ্গে। ফুটপাতেও চলে বেচাকেনা। মার্কেট-দোকানে ক্রেতা-বিক্রেতার করোনা ভীতি উধাও হয়ে গেছে।

এদিকে ঈদ বাজারে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় শিশুসহ পরিবারের একাধিক সদস্য নিয়ে কেনাকাটা করতে আসায় ৪টি পরিবার এবং স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯