শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু!

ঝালকাঠিতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটিতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে তিনি মারা যান। এর আগে শনিবার বিকেলে ওই যুবকের শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু অ্যাম্বুলেন্স দেখেই তিনি পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনীবুর রহমান বলেন, ৩৭ বছর বয়সের ওই যুবক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পাঁচদিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। পরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে ১৫ মে তার নমুনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ। তবে এখনো প্রতিবেদন আসেনি। রোববার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মৃতের বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯