শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দারবলেছেন, অসহায়, গরিব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য।সমাজের উচ্ছবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দূর্যোগে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো।
রবিবার বরিশাল নগরীর শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরে নবদ্বীপপোদ্দার ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর ওহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে বরিশাল মহানগর এর বিভিন্ন মন্দিরের ৮৪ জনব্রাহ্মণ পুরোহিত, ৩১জন পূজারী মন্দির সহযোগী ও ১২জন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষাকার্যক্রম শিক্ষকসহ মোট ১২৭ জনের পরিবারের জন্য প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ কেজিমুশুরির ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ১ টি লাইফবয় সাবানউপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।তিনি আরো বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ। এই কার্যক্রমঅব্যহত থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায়শ্রমজীবী মানুষ অভূক্ত থাকবেনা।
এসময় মহামারী করোনা ভাইরাস থেকে বৈশ্বিক মুক্তিএবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষপ্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থতি ছিলেন, বরিশালের সাদা মনের মানুষ বিজয়কৃষ্ণ দে, মৃনাল কান্তি সাহা, ভানুরঞ্জন দে, সুরঞ্জিত দত্ত লিটু, সাংবাদিক গোপাল সরদার,সম্ভু নাথ সাহা প্রমুখ।