মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত

সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়াঙ্গনেও দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী এই করোনাভাইরাস। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

২০০৭ সালেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সজিব দাস। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে সপরিবারে নিজ শহর মাদারিপুর থেকে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তার মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন।

সজিব দাস জানান, ‘আমি এখনো সুস্থ আছি। তবে পরিবার নিয়ে বেশি চিন্তিত। আইসোলেশনটা নিয়ে বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯