শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদে শপিংমল ও বিপণিবিতান বন্ধ! পাঁচ জেলায়

ঈদে শপিংমল ও বিপণিবিতান বন্ধ! পাঁচ জেলায়

নিউজ ডেস্ক :: স্বাস্থ্যবিধি না মানায় দেশের ৫ জেলার সব শপিংমল ও বিপণিবিতান বন্ধ করা হয়েছে। সেগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, জয়পুরহাট ও চুয়াডাঙ্গা। শুক্রবার সকাল থেকে এই আদেশ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ। তবে, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

এসব এলাকায় ক্রেতা-বিক্রেতাদের ভিড় না করার জন্য করা হচ্ছে মাইকিং। তবে বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখার অভিযোগ রয়েছে। সকালে নোয়াখালী হকার্স মার্কেটে নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে আটক করা হয়।

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা ঘোষণা করে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়।

এসময় প্রতিটি শপিংমলের প্রবেশমুখে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বা চেম্বার স্থাপন করতে হবে এবং তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানারসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯