শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার দুপুরে বরিশাল জিলা স্কুল মাঠে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর কর্মহীন ২৫০ নরসুন্দরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন বরিশালের সম্মানিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র গভর্নর এবং বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হক খান মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কাজী আল মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃ আবু মাসুম ফয়সল, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, জেলা শাখার সহ সভাপতি মফিজুর রহমান মিলন, মোঃ শাহাবুদ্দিন হোসেন সহসভাপতি জেলা শাখা, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি জে এইচ সুমন, সাধারণ সম্পাদক মোঃ শামীম তালুকদার. সদর উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, কাউনিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য মানবতাবাদী সদস্যবৃন্দ।
এদিকে মানবাধিকার কমিশনের কর্মীদের নিজস্ব অর্থয়নে নগরীতে ইতিমধ্যে ১৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং ঈদের আগে আরো ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বলে জানা গেছে।