শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তার পরিবারের ওপর হামলা

বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তার পরিবারের ওপর হামলা

বানারীপাড়া প্রতিনিধি :: বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার নাম রিয়াদ হোসেন টুটুল। সে বরিশালের বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক।

জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে টুটুলের চাচা আকতার হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে রিয়াদ হোসেন টুটুল, তার স্ত্রী, শিশুপুত্র ও বৃদ্ধা মা আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রিয়াদ হোসেন টুটুলকে ৫০ শয্যা বিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ”র বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন টুটুল জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছোট চাচা আকতার হোসেনের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তার বসত ঘরে প্রবেশ করে প্রথমে তাকে মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন(৩৬), শিশুপুত্র জাহিদ হোসেন(১২) ও বৃদ্ধা মা মেহেরুন নেসা বেগমকেও(৬০) মারধর করা হয়।

এ ঘটনায় রিয়াদ হোসেন টুটুলের স্ত্রী রুবাইদা ইসলাম দোলন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯